1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

অতীতে ক্ষমতাসীনরা মুক্তিযোদ্ধাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৭/২০২৫ ৪:০০ এএম
মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করে জামায়াত

অতীতে যারা রাষ্ট্রক্ষমতায় ছিল তারা মুক্তিযোদ্ধাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আব্দুস সবুর ফকির।

মঙ্গলবার (৮ জুলাই) জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সবুর ফকির বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এবং গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখা এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের শোষণ-বৈষম্যের বিরুদ্ধে স্বাধীনতার যে সংগ্রাম হয়েছিল, তা ছিল এক মহত্তম মুক্তিযুদ্ধ। কিন্তু আজও জনগণ স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি। বরং পরাধীনতার শৃঙ্খলে জাতিকে বন্দি করে রাখা হয়েছিল। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনের মধ্য দিয়ে জনগণ অবশেষে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করে। এখন জাতি নতুন স্বপ্নের বাংলাদেশ গড়তে চায়।

বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশে জামায়াতের এ কেন্দ্রীয় নেতা বলেন, আজকের প্রজন্মের জন্য আদর্শ হয়ে উঠতে আপনাদের আবারও সামনে আসতে হবে। মুক্তিযুদ্ধের মূল চেতনা- ন্যায়, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপনাদের ভূমিকা এখন আরও বেশি প্রয়োজন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন- জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. সফিকুল ইসলাম, মো. হাফিজ বিন ছিদ্দিকী, মুহাম্মদ আবদুল হাকিম খান প্রমুখ।

সভা পরিচালনা করেন মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আতিকুর রহমান, হাফেজ আহসান উল্লাহ, মো. সাহাব উদ্দিন, মো. এয়াকুব আলী চৌধুরী, একরামুল হক, মো. আবদুস সোবহান, সাব্বির আহম্মদ, গাজী আব্দুর জাব্বারসহ আরও অনেকে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com