1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজারের মিলনমেলা সম্পন্ন

✍️ নিজস্ব প্রতিবেদক •

প্রকাশিত: ০৭/০২/২০২৬ ১০:১১ পিএম

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে তরুণ পেশাদার সাংবাদিকদের সংগঠন সাংবাদিক সংসদ কক্সবাজার এর পারিবারিক মিলনমেলা। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) জারা কনভেনশন হলে দিনব্যাপি নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মিলনমেলা শেষ হয়।

মিলনমেলা ঘিরে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের মাঝে ছিল আনন্দ-উচ্ছ্বাস। পরিবারের শতাধিক সদস্যের উপস্থিততে আনন্দ, আড্ডা, কথা মালা, ছোট-বড়দের খেলাধুলায় মুখরিত হয়ে উঠে মিলনমেলা। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, র‌্যাফেল ড্র স্বজনদের প্রাণের স্পন্দন আরও বাড়িয়ে দেয়।

সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় কথামালা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ। তিনি বলেন, সাংবাদিকেরা জাতির আয়না। সমাজের সকল অন্যায়-অসঙ্গতি তাদের সাহসের সাথে তুলে ধরতে হবে। কথা বলতে হবে নিপীড়িত মানুষের পক্ষে। তবেই একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করা সম্ভব।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সাধারণ সম্পাদক এস,এম জাফর, জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি এম.আর মাহবুব, বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক আজিজুর রহমান, কক্সবাজার ট্যুরিস্ট ক্লাবের চেয়ারম্যান এম. রেজাউল করিম রেজা, সিবিএনের বার্তা সম্পাদক ইমাম খাইর, সাংবাদিক সংসদের উপদেষ্টা আদনান সাউদ, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব কক্সবাজারের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আজিম নিহাদ, জেলাতাঁতী দলের সদস্য সচিব মোরশেদ আলম, ছাত্র প্রতিনিধি সাগর উল ইসলাম, এনসিপি কক্সবাজারের দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসাইন, টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জামাল উদ্দিন, গৃহ নির্মাণ নশকার পরিচালক লায়ন ইঞ্জিনিয়ার মো. সাহেদ সালাহউদ্দিন, জেলা ব্যাডমিল্টন এসোসিয়েশনের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, টেকপাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার জাহাঙ্গীর, সাংবাদিক সংসদের সহ সভাপতি আমান উল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম শহিদ ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস।

সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম জানান, সবাইকে নিয়ে মিলনমেলা উদযাপন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর এ কৃতিত্ব সকল সদস্যদের, যাঁরা মূল্যবান সময় ব্যয় করছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com