1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা!

আমরা খালেদা জিয়াকে ভালোবাসি দেশের জন্য, গণতন্ত্রের জন্য: মাসুদ সাঈদী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/১২/২০২৫ ৫:৫৬ পিএম

বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অনন্য অনুপ্রেরণা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে তিনি কয়েক দশক ধরে অবিচল ভূমিকা পালন করেছেন। ফ্যাসিবাদী হাসিনার নির্যাতন, মিথ্যা মামলার পরিক্রমা এবং রাজনৈতিক প্রতিহিংসার ভয়াবহতার মাঝেও তাঁর অটল মনোবল ও আপসহীন অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

মাসুদ সাঈদী বলেন, ৯০’র গণঅভ্যুত্থান এবং পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যেকটি পর্বে বেগম খালেদা জিয়ার দৃঢ়তা, দেশপ্রেম ও নেতৃত্ব জাতীয় জীবনে গভীর প্রভাব রেখেছে। বাংলাদেশের বহু প্রজন্ম তাকে দেখেছে সাহস, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তার দীর্ঘ অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা যারা বাংলাদেশকে ভালবাসি তারা সকলেই বেগম খালেদা জিয়াকে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক হিসেবেই চিনি।

দোয়া অনুষ্ঠানে মাসুদ সাঈদী আরোও বলেন, আমার শহীদ পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বেগম খালেদা জিয়া অকৃত্রিম শ্রদ্ধা করতেন এবং একই সাথে আল্লামা সাঈদীও তার প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। আমরা বিভিন্ন দলে বিভক্ত থাকতে পারি কিন্তু বেগম খালেদা জিয়ার প্রশ্নে আমাদের কোনো বিভেদ নেই। তিনি দলমতের উর্ধ্বে ওঠে দেশ গঠনের রাজনীতি করেছেন। তিনি আলেমদের অসম্ভব রকম শ্রদ্ধা করতেন এবং সকল ঘরানার আলেম তার নেতৃত্বের জোটে ঐক্যবদ্ধ হয়েছিলেন। আমরা তাকে ভালোবাসি দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য।

 

তিনি বলেন, আমরা বিএনপি-জামায়াত অতীতে যেভাবে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, একসাথে সৌহার্দপূর্ণ পরিবেশে থেকেছি— এখনো ঠিক একইভাবে থাকবো। আমাদের মধ্যে মতের পার্থক্য থাকবে কিন্তু আমরা কোনো অবস্থাতেই বিরোধে জড়াবো না।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় আমি, আমার পরিবার ও আমার দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এই সময়ে তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি। দেশের গণতান্ত্রিক উত্তরণের সংকটময় এই সময়ে দেশ ও জাতির কল্যাণে বেগম খালেদা জিয়াকে আবার সুস্থ শরীরে আল্লাহ তায়ালা ফিরিয়ে দিন আমরা সেই দোয়া করছি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com