1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

আরসা প্রধানসহ ২ রোহিঙ্গাকে আদালতে হাজিরা দিতে বান্দরবানে হস্তান্তর

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০৭/২০২৫ ৫:৩৩ এএম

আরসা প্রধান সহ দুই রোহিঙ্গাকে  বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজিরার উদ্দেশ্যে স্থানান্তর করা হয়েছে।

 

সোমবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে তাদের হস্তান্তর করা হয়।

 

স্থানান্তরকৃত আসামিরা হলেন–
১) আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জনুনী, হাজতি নং ৫২৪/২৫, পিতা-মৃত মৌলভী গোলাম শরীফ, গ্রাম ইয়াংসং, বুথিডং, আরাকান, মিয়ানমার।
২) আরসা সদস্য মোঃ জুবায়ের, হাজতি নং ৪৮০/২৫, পিতা-নীর আহম্মেদ, ক্যাম্প-২, ব্লক-সি, কুতুপালং, উখিয়া, কক্সবাজার।

তাদের বান্দরবান জেলা কারাগারে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে আদালতে হাজির করা হবে। নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রিজন ভ্যানের মাধ্যমে, সামনে ও পেছনে পুলিশের স্কট প্রহরায় স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

 

উল্লেখ্য, আসামিরা দায়রা মামলা নং ৪৮/২৪ (জিআর-৩৮১/২২), নাইক্ষ্যংছড়ি থানার মামলা নং ০৮, তারিখ ২৩/১১/২০২২ অনুযায়ী গ্রেপ্তার হয়ে বর্তমানে বিচারাধীন রয়েছেন। মামলাটি দণ্ডবিধির ১৪৩/৩৪১/১৮৬/৩৩২/৩৩৩/১৫৩/৪০৭/৩৭৯/৩০২/৩৪ ধারায় রুজু করা হয়।

 

নিরাপত্তা সংস্থাগুলোর নজরদারিতে এই অভিযানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com