1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ

আলোকিত মেধাবিকাশ স্বর্ণপদক বৃত্তি পরীক্ষায় ওয়াহেদ মোস্তফা মারিফে’র ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/০১/২০২৬ ৬:১২ এএম

কক্সবাজার জেলার সর্ববৃহৎ স্বর্ণপদক বৃত্তি হিসেবে খ্যাত আলোকিত শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আলোকিত মেধাবিকাশ স্বর্ণপদক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে উখিয়ার মেধাবী শিক্ষার্থী ওয়াহেদ মোস্তফা মারিফ ।

মারিফ উখিয়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাজাপালং কে.জি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

গত বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা যায়, A(+) পেয়ে ট্যালেন্টপুলে স্বর্ণপদক বৃত্তি অর্জন করে সে। তার বৃত্তি রোল নম্বর U–১০৪৮। আলোকিত শিক্ষা ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা উদযাপন পরিষদ আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করে।

মারিফ উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া এলাকার মামুন-মোমেনা দম্পতির প্রথম সন্তান।

এ বিষয়ে মারিফের মা বলেন, আমার ছেলের এই অর্জন আমাদের পরিবারের জন্য অনেক গর্বের। আল্লাহর রহমতে ভবিষ্যতে আরও বড় কিছু অর্জন করবে, এই আশা রাখি। জেলা পর্যায়ে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া আমাদের জন্য আনন্দের ও প্রেরণার।

উল্লেখ্য, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে আলোকিত শিক্ষা ফাউন্ডেশন প্রতিবছর কক্সবাজার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই স্বর্ণপদক বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com