1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

আসন্ন নির্বাচনে নানান সমীকরণ থাকলেও শাহজাহান চৌধুরীর জয় হবে

✍️ হুমায়ুন কবির জুশান •

প্রকাশিত: ০৬/১১/২০২৫ ১:৪২ পিএম

উখিয়া রত্না পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী বলেছেন, “বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী একজন ভালো মানুষ, সারা জীবন উখিয়া-টেকনাফের মানুষের কল্যাণে কাজ করেছেন। এবারের নির্বাচনে নানা সমীকরণ থাকলেও জয় তাঁরই হবে।”

 

৫ আগস্টের পর এক সভায় তাঁকে আওয়ামী লীগের দোসর বলে অভিযুক্ত করা প্রসঙ্গে খাইরুল আলম চৌধুরী বলেন, “আমি তখন চেয়ারম্যান ছিলাম, ক্ষমতাসীন দল ছিল আওয়ামী লীগ। জনগণের স্বার্থে তখন তাদের সঙ্গে কাজ করতে হয়েছে। এটা অপরাধ নয়। যে দেশ ও দশের ক্ষতি করে, তাকেই দোসর বলা যায়—আমি নয়।”

 

রাজনীতির সৌন্দর্য নিয়ে তিনি বলেন, “উখিয়া-টেকনাফের নেতৃত্বে আমরা একে অপরকে যত কথাই বলি না কেন, দিন শেষে সবাই একই টেবিলে বসে কথা বলি। আমরা সবাই আত্মীয়।”

 

জামায়াতের প্রচারণা প্রসঙ্গে তাঁর বিশ্লেষণ, “জামায়াত একটি সুসংগঠিত দল, তারা মাঠে আগে নেমেছে। এখন মনে হচ্ছে এগিয়ে আছে, কিন্তু ভোটের হিসাবে এগিয়ে থাকবেন ধানের শীষের শাহজাহান চৌধুরী।”

 

খাইরুল আলম চৌধুরীর হিসাবে, “১ লাখ ৫ হাজার ভোট কাস্ট হলে জামায়াত পাবে প্রায় ৩৫ হাজার ভোট, আর বিএনপি পাবে প্রায় ৭০ হাজার ভোট। ১ লাখ ২০ হাজার ভোট কাস্ট হলে জামায়াত ৪০ হাজার আর বিএনপি পাবে ৮০ হাজার ভোট।”

 

তবে তাঁর এই বিশ্লেষণে টেকনাফের ভোটের হিসাব উল্লেখ করা হয়নি। অথচ পুরো আসনের তুলনায় টেকনাফের ভোটার সংখ্যা উখিয়ার চেয়ে বেশি। এ কারণে শেষ মুহূর্তে উখিয়া-টেকনাফ আসনের ভোটের সমীকরণ কোন দিকে যাবে, তা নিয়ে এলাকাজুড়ে চলছে নানা আলোচনা।

 

শেষে তিনি বলেন, “এটি আমার ব্যক্তিগত বিশ্লেষণ। তবে মাঠের অবস্থা দেখে মনে হচ্ছে, ধানের শীষের পক্ষে হাওয়া বইছে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com