1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

উখিয়ায় আচারের প্যাকেটে ইয়াবা, যুবক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ৬:২১ এএম

কক্সবাজারের উখিয়ায় অভিনব কায়দায় আচারের প্যাকেটে লুকানো ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়ন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শীলখালী অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় প্রাইভেটকারে যাত্রীবেশে থাকা মঞ্জুর আলম (১৯) কে আটক করা হয়। তিনি টেকনাফের সাবরাং ইউনিয়নের বাসিন্দা।

বিজিবি জানায়, সন্দেহ হলে প্রশিক্ষিত কুকুরের সহায়তায় তার ব্যাগ তল্লাশি করে ২৮টি বার্মিজ আচারের প্যাকেটে লুকানো ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মঞ্জুর জানান, টেকনাফের ইব্রাহিমের কাছ থেকে ইয়াবা নিয়ে কক্সবাজার পৌঁছানোর বিনিময়ে তাকে একটি স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি বলেন, “বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।” আটককৃত যুবক ও ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com