1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

উখিয়ায় ইজিবাইক থেকে পিস্তল উদ্ধার, চালক আটক

✍️ উখিয়া প্রতিনিধি •

প্রকাশিত: ৩০/০৭/২০২৫ ৫:৫৮ এএম

কক্সবাজারের উখিয়ায় ইজিবাইক (টমটম) তল্লাশি করে একটি পিস্তল উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পালংখালী বাজার থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় ইজিবাইক চালক মো. নুরুল আবছারকে আটক করা হয়।

 

নুরুল আবছার উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার বাসিন্দা।

 

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দীন জানান, থাইংখালী বাজারের দিক থেকে আসা একটি ইজিবাইককে (টমটম) তল্লাশির জন্য থামায় পালংখালী বিওপির বিশেষ টহলদল। তল্লাশির সময় সিটের নিচে কাপড়ে মোড়ানো একটি পিস্তল পাওয়া যায়। এ সময় বাইক চালককে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, আটক আসামি, জব্দ টমটম ও পিস্তল নিয়মিত মামলার মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com