1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

উখিয়ায় গরু ব্যবসায়ী নিখোঁজ, অপহরণের আশঙ্কা, থানায় অভিযোগ!

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০১/২০২৬ ৬:৩৫ পিএম

কক্সবাজারের উখিয়ায় গরু বিক্রি করতে গিয়ে এক ব্যবসায়ী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন।

 

নিখোঁজ ব্যক্তির নাম মোহাম্মদ হাশেম (২৬)। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী। নিখোঁজ মোহাম্মদ হাশেম উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের দৌছরি এলাকার বাসিন্দা।

 

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) তার স্ত্রী খতিজা বেগম উখিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে মোহাম্মদ হাশেম নিজ বাড়ির গোয়াল ঘর থেকে চারটি মাঝারি আকারের গরু (আনুমানিক মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা) নিয়ে বিক্রির উদ্দেশ্যে ক্যাম্প-৪ এক্সটেনশন মধুরছড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যান। দুপুর ১২টার দিকে স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা হলে তিনি ক্যাম্পে ঢোকার বিষয়টি নিশ্চিত করেন। পরবর্তীতে বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে তিনি তার ব্যবসায়িক পার্টনার নুরুল আবছারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে জানান, তিনি ক্যাম্প থেকে টাকা নিয়ে বের হচ্ছেন এবং উখিয়া গরু বাজারে দেখা করবেন। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

 

নির্ধারিত সময়ে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। তার ব্যবহৃত দুটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি।

 

এ ঘটনায় নিখোঁজের স্ত্রী খতিজা বেগম আশঙ্কা প্রকাশ করে বলেন, অজ্ঞাতনামা ব্যক্তি বা চক্র তার স্বামীকে রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।

 

ঘটনার বিষয়ে উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

বিষয়টি উখিয়া থানা পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন অভিযোগকারী নিজেই।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com