1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

উখিয়ায় চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/০৭/২০২৫ ১০:১৪ এএম

কক্সবাজারের উখিয়ায় চুরির উদ্দেশ্যে দোকানে প্রবেশ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
এ ঘটনাটি ঘটেছে উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জাদীমোরা এলাকায়।

জানা যায়, ২১ জুলাই (সোমবার) রাতে আনুমানিক সাড়ে ৮টা থেকে ২২ জুলাই (মঙ্গলবার) সকাল সাড়ে ৬টার মধ্যে মঞ্জুর আলম (৩৮) নামক এক ব্যক্তির কাঠের দোকানে চুরি করতে আসে এক যুবক। সে দোকানের পূর্ব পাশের টিনের বেড়া কেটে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। এসময় দোকানে স্থাপিত ফুল কাটার বৈদ্যুতিক মোটর থেকে শর্ট সার্কিট হয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
নিহত যুবক রাজাপালং ইউনিয়নের হাজীরপাড়া গ্রামের বাসিন্দা ফরিদ আলমের ছেলে রিদুয়ান (২২)। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com