1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

উখিয়ায় জলাতঙ্ক প্রতিরোধে পাঁচ ইউনিয়নে টিকাদান কার্যক্রম শুরু

✍️ ইমরান আল মাহমুদ •

প্রকাশিত: ২৫/১২/২০২৫ ৩:১৮ পিএম

জলাতঙ্ক প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলার ৫টি ইউনিয়নে একযোগে কুকুর ও বিড়ালের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
গত বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে মোট ২৫টি টিকাদান টিম মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে। প্রতিদিন সকাল ৬টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলমান থাকবে। আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত টানা ৫ দিন ধরে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানা যায়।
এই কর্মসূচির আওতায় উপজেলার সকল পোষা কুকুর ও বিড়ালসহ মালিকানাহীন কুকুর ও বিড়ালকে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধক ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হওয়ায় এর বিস্তার রোধে সময়োপযোগী টিকাদান অত্যন্ত জরুরি। এ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে মানুষের পাশাপাশি পশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টিকাদান কার্যক্রমকে সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, পশুর মালিক ও সর্বসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com