1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

উখিয়ায় নলবনিয়া এলাকার মনিয়ার বাড়িতে দিন-রাত বসে মাদক আড্ডা

✍️ ওবায়দুল হক চৌধুরী •

প্রকাশিত: ১৯/০৯/২০২৫ ৬:২৬ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নলবনিয়া এলাকায় প্রকাশ্যে চলছে ইয়াবা, মদ ও জুয়ার আসর। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার মির আহমদ ছেলে মনির আহমদ (প্রকাশ মনিয়া) নিজের বাড়িকে মাদক ও জুয়ার আড্ডাখানায় পরিণত করেছে।

দিন-রাত সেখানে বসে স্থানীয় ও বাইরের বিভিন্ন লোকজন। ইয়াবা সেবন, মদপান ও জুয়ার আসরে প্রতিদিনই ভিড় লেগে থাকে বলে অভিযোগ উঠেছে। এতে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি কিশোর-তরুণরা ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ছে।

এর ফলে মাদকসেবীদের সংখ্যা বেড়ে যাওয়ায় নলবনিয়া এলাকায় বাড়িঘরে চুরি, ছিনতাই ও ছোটখাটো অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এতে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান “আমরা পরিবার নিয়ে আতঙ্কে আছি। রাতের বেলা অচেনা লোকজন আসা-যাওয়ায় শান্তিতে থাকতে পারি না।”
আরেকজন জানান, “ মনিয়ার বাড়িতে প্রতিদিনই মদ ও জুয়ার আসর বসে। শৃঙ্খলা বাহিরে জানলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।”

এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com