1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মশা মারা শিখতে আমেরিকা নয়, সন্ধ্যার পর ডোবার পাশে দাঁড়াতে মেয়রকে পরামর্শ প্রধানমন্ত্রীর মন্ত্রীর পদত্যাগ দেশের ইতিহাসে বিরল, যেখানে সবাই ক্ষমতা আঁকড়ে রাখতে চায়: সর্ব মিত্র খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির ২০২২ সালে বিএনপির কর্মসূচিতে গুলির ঘটনায় সেই ওসিসহ ৩২ জনের নামে মামলা প্রধানমন্ত্রীর ওয়াদা অনুযায়ী ১৫ দিনের মধ্যে রামিসা হত্যার বিচার দেখতে চাই: বিরোধীদলীয় নেতা জীবন বাজি রেখে জনগণের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী: অতিরিক্ত প্রেস সচিব উখিয়ায় ২০ হাজার ইয়াবা গায়েব করে দুই রোহিঙ্গাকে ছেড়ে দিল পুলিশ! ঘুমের মধ্যে সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু ইউনিয়ন বিএনপি অফিসে ককটেল হামলা, এলাকাজুড়ে আতঙ্ক স্থানীয় নির্বাচনেও অংশ নিতে পারছে না আ.লীগ

উখিয়ায় পাহাড়ের বালুভর্তি ট্রাক জব্দ

✍️ ইমরান আল মাহমুদ •

প্রকাশিত: ০১/০২/২০২৬ ১১:৩৩ এএম

কক্সবাজারের উখিয়ার পালংখালীর গয়ালমারা এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ পাহাড়ের বেলেমাটি ভর্তি একটি ট্রাক জব্দ করেছে বনবিভাগ।

রবিবার( ১ ফেব্রুয়ারি) বিকেলে উখিয়া রেঞ্জ কর্মকর্তা( সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় অবৈধভাবে পাহাড়ের বেলে মাটি ভর্তি করে পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বনবিভাগ।

অভিযানের সত্যতা নিশ্চিত করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা জানান,” গোপন সংবাদ পেয়ে আমরা অভিযান পরিচালনা করে পাহাড়ের বেলেমাটি পাচারের সত্যতা পেয়েছি। জব্দকৃত ট্রাক ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।” অভিযানে উখিয়া সদর বিট কর্মকর্তা আব্দুল মান্নান, থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, স্টাফ দীপক চাকমা, ইলিয়াস সহ অনেকে উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com