1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ঢাকার বিদ্যুৎ যাবে গ্রামে, ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর উখিয়ায় একাধিক মামলার পলাতক আসামি টিটু পুলিশের জালে সাধারণ মানুষের কষ্টের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে সংসদকেও এই লোডশেডিংয়ের আওতায় রাখা উচিত ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ওসমান হাদির জবানবন্দি গ্রহণ করলেন ট্রাইব্যুনাল উখিয়ায় অবৈধভাবে পাহাড় কর্তন ও বালু উত্তোলন: ৩ লাখ টাকা জরিমানা ইয়াবা নিতে ওবায়দুল কাদের প্রতিমাসে কক্সবাজার আসতেন’ ফ‍্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল টেকনাফের হ্নীলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জেলে পল্লীতে এমপি শাহজাহান চৌধুরীর সহায়তা কক্সবাজারে পর্যাপ্ত বিমান শক্তি থাকলে রোহিঙ্গা সংকট সৃষ্টি হত না: সেনাপ্রধান টেকনাফে দুই সাজাপ্রাপ্ত পলাতক গ্রেপ্তার

উখিয়ায় ফিশটেক হ্যাচারি পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

✍️ ইমরান আল মাহমুদ •

প্রকাশিত: ২১/০৯/২০২৫ ৩:৪৭ পিএম

উখিয়ার ইনানীতে ফিশটেক হ্যাচারি পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। রবিবার(২১ সেপ্টেম্বর)

টেকসই জলজ চাষে প্রযুক্তি ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচন করতে কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘সেন্টার অফ এক্সিলেন্স’। ফুডটেক বাংলাদেশ প্রোগ্রামের আওতায় মেরিন ড্রাইভের একটি হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার । অনুষ্ঠানে ফিশটেক লিমিটেডের চেয়ারম্যান খন্দকার ফরহাদ হোসেন স্বাগত বক্তব্য দেন। উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক, লাইটক্যাসল পার্টনার্স ও ল্যারিভ ইন্টারন্যাশনালের প্রতিনিধি, কৃষক, উদ্যোক্তা এবং স্থানীয় ও আন্তর্জাতিক অংশীদাররা। পরে ইনানী, টেকনাফ ও কক্সবাজার সদরের ফিশটেক হ্যাচারী পরিদর্শন করেন উপদেষ্টা ও প্রতিনিধিদল। উল্লেখ্য, ২০২২-২০২৭ সাল মেয়াদি ফুডটেক বাংলাদেশ প্রোগ্রামের নেদারল্যান্ডস দূতাবাসের সহ-অর্থায়নে, লাইটক্যাসল পার্টনার্স, ফিশটেক লিমিটেড, ডি হিউস, জেমিনি সি ফুড এবং ভিকন ওয়াটার সলিউশনের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। এটি দেশের জলজ চাষে জ্ঞান, দক্ষতা ও বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com