1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি সংসদে কি বলেছি, তা বুঝতে পারছি না: জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন চাইলেন জামায়াত এমপি রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার ইউএনও’র দায়িত্বে পান্না আক্তার জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৯/২০২৫ ২:২৯ পিএম

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর সদস্যরা মালিকবিহীন ২ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করেন।

 

বিজিবি সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে বালুখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিডি-২১ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। রাত প্রায় ৯টা ৩০ মিনিটের সময় মিয়ানমার দিক থেকে ১০-১২ জন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এর মধ্যে ৬-৭ জন চিহ্নিত চোরাকারবারি দেশীয় অস্ত্র ও লাঠিসোটা প্রদর্শন করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়।

বিজিবি সদস্যরা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করলে চোরাকারবারিরা খালে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে খালের পাড়ে সাদা পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দুটির ভেতরে নীল রঙের বায়ুরোধী ২৮ কাটে মোট ২ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

ঘটনার পর রাতভর চিহ্নিত চোরাকারবারিদের গ্রেফতারের জন্য চিরুনি অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

 

উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com