1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

উখিয়ায় বিজিবির অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৯/২০২৫ ১:০২ এএম

কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর একটি টহলদল এ অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

 

বিজিবি জানায়, পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৮ এর কাছাকাছি কাটাখাল এলাকায় অভিযান পরিচালনা করে। ওই সময় মিয়ানমার দিক থেকে জেলের ছদ্মবেশে এক ব্যক্তি ঘাড়ে ঝাঁকি জাল নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তার দিকে অগ্রসর হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী ঝাঁকি জাল ফেলে দ্রুত নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

 

পরবর্তীতে খালের পাড়ে পড়ে থাকা ঝাঁকি জাল তল্লাশি করে একটি প্যাকেট উদ্ধার করা হয়। এর ভেতরে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোট ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তবে অভিযানের সময় চোরাকারবারী পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

 

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে শনাক্ত ও গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com