1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ ইয়াবা সেবনের আসরে অভিযান, অস্ত্র-ইয়াবা,নগদ টাকা সহ আটক:২ সরাসরি মাঠে বসেই ছেলের খেলা দেখতে আসছেন ভোজিনহার মা জামায়াতের সেই এমপির বাবা এখনও জীবিত যুবলীগের দেড় মিনিটের মিছিল, সীমানা নিয়ে দুই থানার ঠেলাঠেলি ‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি সংসদে কি বলেছি, তা বুঝতে পারছি না: জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা

উখিয়ায় বিজিবির সাড়াশি অভিযান এক লক্ষ পিস ইয়াবা জব্দ

✍️ এন. এ সাগর •

প্রকাশিত: ২৬/১০/২০২৫ ৯:০৪ এএম

কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।

 

শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ বালুখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিপি-২৮ এর উত্তর-পশ্চিম দিকে, বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালিপাড়া এলাকায় অবস্থান নেয়। রাত ১০টার দিকে মিয়ানমার দিক থেকে দুইজন ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।

 

বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা হাতে থাকা একটি পোটলা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ধানক্ষেত তল্লাশি করে একটি সাদা পলিব্যাগের ভেতর নীল রঙের ১০টি বায়ুরোধী প্যাকেট পাওয়া যায়। সেগুলোর ভেতর থেকে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

রাতভর ঐ এলাকায় বিজিবি সদস্যরা তল্লাশি ও চিরুনি অভিযান চালালেও পাচারকারীদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

 

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com