1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

উখিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান,ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

✍️ ইমরান আল মাহমুদ •

প্রকাশিত: ২৭/১০/২০২৫ ৩:০৫ পিএম

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ছয় প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার(২৭ অক্টোবর) বিকেলে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ। এসময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম উপস্থিত ছিলেন। অভিযানে বাজারের বিভিন্ন বেকারি ও মাংস ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পণ্যের মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত না করার অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে জনপ্রিয় বেকারিকে ৩০ হাজার টাকা, সুইট ক্যান্ডিকে ৫ হাজার টাকা এবং ৪ জন মাংস ব্যবসায়ীকে ১০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান,”ভোক্তাদের অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। জনস্বার্থে ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তারা।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com