1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

উখিয়ায় ভোট কেন্দ্র না সরানোর দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/১০/২০২৫ ৯:৩০ এএম

কক্সবাজারের উখিয়ায় ফলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র না সরানোর দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সাধারণ জনগণ।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উখিয়া দক্ষিণ স্টেশন চত্বরের উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ফলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি অন্যত্র স্থানান্তরের চেষ্টা করায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দেয়। এর প্রতিবাদে তারা ব্যানার-ফেস্টুন হাতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “ফলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি বহু বছর ধরে আমাদের একমাত্র ভোটদান কেন্দ্র। এটি সরিয়ে নিলে সাধারণ ভোটারদের দুর্ভোগ ও ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি হবে।”

উখিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, মানববন্ধন চলাকালীন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com