1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

উখিয়ায় মসজিদের ভিতরে শিশু বলাৎকার, অভিযুক্ত পালাতক

✍️ এন. এ সাগর

প্রকাশিত: ৩১/০৮/২০২৫ ৪:১৫ পিএম

কক্সবাজারের উখিয়ায় এক মাদ্রাসাছাত্রকে মসজিদে নিয়ে গিয়ে ভয়াবহভাবে বলাৎকারের অভিযোগ উঠেছে।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়,  শনিবার (৩০ আগস্ট) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে রাজাপালং ইউনিয়নের সিকদারবিল (মাদ্রাসাতুন নুর) মসজিদের গেইটের সামনে থেকে কোরআন হিফজ বিভাগের ছাত্র উখিয়ার মালভিটা পাড়ার আবুল হোসেনের পুত্র শিশু আশরাফুল (৭)কে মোটরসাইকেলে তুলে যায় টাইপালং এলাকার মৃত বদি আলমের পুত্র ফারুক (২২)। পরবর্তীতে টাইপালং এলাকায় একটি মসজিদের ভেতরে নিয়ে অভিযুক্ত ফারুক  ৭০ টাকার প্রলোভন দেখিয়ে ভিকটিম শিশুর পায়ুপথে জোরপূর্বক বলাৎকার করে। ভিকটিমের চিৎকার শুনে ইব্রাহীম নামের এক ছেলে ছুটে আসলে অভিযুক্ত ফারুক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে কিশোর তার পরিবারকে বিষয়টি জানালে তাকে রক্তাক্ত অবস্থায় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযুক্ত ফারুকের সাথে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ভুক্তভোগী জাহেদা খাতুন বলেন, তার শিশুপুত্রকে বলাৎকারের মতো নৃশংস ঘটনায় তারা হতবাক। শিশু আশরাফুলকে উখিয়া থেকে কক্সবাজার রেফার করা হয়েছে। বর্তমানে ভুক্তভোগী শিশু আশরাফুল কক্সবাজার সদর হাসপালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

 

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক বলেন, এর আগেও এবিষয়ে অনেকে জানতে চেয়েছে, কিন্তু আমরা এখনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com