1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

উখিয়ায় সাংবাদিক সমাজের প্রীতি ফুটবল ম্যাচে অনুষ্ঠিত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/১০/২০২৫ ৪:৩৩ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ। শনিবার (১ নভেম্বর) বিকেলে মনোরম ইনানী সমুদ্র সৈকতে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় উখিয়া উপজেলা উত্তর জোন ও দক্ষিণ জোন একাদশ। রোমাঞ্চকর খেলায় উত্তর জোন ২-১ গোলে পরাজিত করে দক্ষিণ জোনকে। খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণে বেশ সক্রিয় ছিল। খেলার আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজার জেলা ও উখিয়া উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বক্তব্য রাখেন। আয়োজক কমিটির সদস্যরা জানান,“গণমাধ্যমকর্মীরা সবসময় অন্যদের খেলার খবর লিখে থাকেন, কিন্তু আজ নিজেদের মধ্যে বন্ধন ও সম্প্রীতি বাড়াতে এই আয়োজন করা হয়েছে।”আগত অতিথিবৃন্দ বলেন,“এ ধরনের আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকা প্রয়োজন।”চ্যাম্পিয়ন দলের অধিনায়ক বলেন, “জয় পরাজয় নয়, মূল উদ্দেশ্য ছিল সবাইকে একত্র করা। তবুও জয় আমাদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।”দিনব্যাপী এই আয়োজন শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com