1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

উখিয়ার ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/০৯/২০২৫ ৮:৫৯ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে ১৪ এপিবিএন’র একটি আভিযানিক দল।

গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ১৪ এপিবিএন অধিনায়ক( অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীনের নির্দেশনায় ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন এসআই  কায়েমুল ইসলাম, এএসআই শাহাবুদ্দিনসহ সঙ্গীয় ফোর্স। এসময় ১টি ওয়ান শুটার গান, ১টি এলজি গান এবং ১৬ রাউন্ড গুলিসহ ক্যাম্প-৮ ওয়েস্টের মোহাম্মদ হোসেনের ছেলে আনোয়ার সাদেক(২০) কে নিজ বসতঘর থেকে গ্রেফতার করা হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৪ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন জানান,” গ্রেফতার আনোয়ার সাদেককে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমনে ১৪ এপিবিএন’র নিয়মিত টহল জোরদার রয়েছে বলে জানান তিনি।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com