1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

এদেশে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের ধারণা নাই: সেলিমুজ্জামান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/১০/২০২৫ ২:১০ এএম

এ দেশের সাধারণ মানুষের পিআর পদ্ধতি সম্পর্কে কোনো ধারণা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

বৃহস্পতিবার ( ০২ অক্টোবর) বিকেলে ৪ টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুরুলিয়া ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে কুমার নদীতে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণকালে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, মানুষ মুখ না, যে দেখে ভোট দিতে অভ্যস্ত নয়, প্রতিবেশী দেশ নেপালও এই পদ্ধতি থেকে বের হওয়ার চেষ্টা করছে, যা আমাদের জন্য শিক্ষণীয় হতে পারে।

তিনি আরও বলেন, দেশের জন্য এখন একটি নির্বাচিত সরকারের প্রয়োজন, যার জন্য সরকার ইতোমধ্যে রোডম্যাপ ঘোষণা করেছে বিএনপি। আগামীতে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার আলোকে দেশ নতুনভাবে সাজানো হবে এবং একটি জ্ঞানভিত্তিক ও উন্নয়নধর্মী বাংলাদেশ হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুন্সী মোঃ আনোয়ার হোসেন মটু এবং সঞ্চালনা করেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন কালু।

এ সময় কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো: মোস্তফা মোল্লার, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সাগর মজুমদার, যুবদলের কেন্দ্রীয় সাবেক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, যুবদলের আহ্বায়ক মুনশী মোঃ এনামুল হক শিমুল, সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম পাবেল, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন খান, ছাত্র দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, সদস্য সচিব মোঃ মিলন খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com