1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

এনজিও ছওয়াব-এর উদ্যোগে উখিয়ায় হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

✍️ নিজস্ব প্রতিবেদক •

প্রকাশিত: ১৯/০১/২০২৬ ১:৫৬ পিএম

বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ছওয়াব-এর উদ্যোগে উখিয়া উপজেলার বালুখালী এলাকায় শীতার্ত ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বালুখালী দাখিল মাদ্রাসা মাঠে বিতরণ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছওয়াব-এর কক্সবাজার জেলা কো-অর্ডিনেটর আবু সাদাত আহমেদ নূহ।

 

প্রধান অতিথির বক্তব্যে আবু সাদাত আহমেদ নূহ বলেন, “শীত মৌসুমে হতদরিদ্র মানুষের কষ্ট লাঘবে ছওয়াব নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছওয়াব-এর এডুকেশন কো-অর্ডিনেটর আব্দুর রহিমসহ সংশ্লিষ্ট প্রকল্পের প্রজেক্ট অফিসারবৃন্দ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ছওয়াব-এর এডুকেশন কো-অর্ডিনেটর জনাব গাজী আতাউল্লাহ।

 

কম্বল বিতরণ শেষে স্থানীয় সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য ছওয়াব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com