1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

এনসিপির ৪ প্রতিনিধির ছাত্রদলে যোগদান, ফুল দিয়ে বরণ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ৭:২৪ পিএম

বরগুনার আমতলীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার প্রতিনিধি ছাত্রদলে যোগদান করেছেন। বুধবার (২৭ আগস্ট) সকালে আমতলীর বিএনপির কার্যালয়ে উপজেলা ছাত্রদল আহ্বায়ক মো. হেলাল চৌকিদার ও সদস্যসচিব মো. ইমরান খানের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা ছাত্রদলে যোগদান করেন।

 

যোগদানকৃতরা হলেন মো. নাসিম মাহমুদ, ইমামুল হাসান আশিক, মো. রেদোয়ান মৃধা ও আব্দুল্লাহ আল নোমান।

 

এ বিষয়ে তারা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করে আমরা ফ্যাসিস্টদের বিদায় করে সুন্দর সমাজ ও বৈষম্যহীনভাবে দেশকে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলাম কিন্তু তা এনসিপির দ্বারা সম্ভব নয়।

 

তাই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি আনুগত্য প্রকাশ করে ছাত্রদলে যোগদান করেছি।’

 

যোগদান অনুষ্ঠানে ছাত্রদলের আমতলী উপজেলা, পৌর ও কলেজ শাখার নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com