1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

ওমরাহ হজ্জ পালন করতে সৌদি আরবের উদ্দেশে রওনা দিলেন শাহ জাহান চৌধুরী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৭/২০২৫ ১২:৪১ পিএম

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী পবিত্র ওমরাহ হজ্জ পালন করতে সৌদি আরবের উদ্দেশে দেশ ত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৭ জুলাই) আসরের নামাজের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সস্ত্রীক সৌদি আরবের উদ্দেশে রওনা দেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন মেয়ে নাজিয়া জাহান চৌধুরীর স্বামী তাসলিম আহমেদ দিপু।

বিমান ছাড়ার পূর্ব মুহূর্তে এক ভিডিও বার্তায় তিনি কক্সবাজারবাসীসহ দেশের সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করে বলেন, “আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে ওমরাহ পালন করে দেশে ফিরতে পারি। আল্লাহর কাছে প্রার্থনা করব যেন দেশে শান্তি-শৃঙ্খলা ফিরে আসে এবং জাতি একত্রিত হয়ে উন্নয়নের পথে এগিয়ে যায়। দেশের মানুষের মঙ্গল ও কল্যাণে দোয়া করব। সারাবিশ্বের মুসলমান যেন ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে, সেই দোয়াও করব ইনশাআল্লাহ।”

 

প্রসঙ্গত, শাহজাহান চৌধুরী একজন প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com