1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

কক্সবাজারে স্বামীকে জবাই করে হত্যা, স্ত্রীকে ধর্ষণ শেষে পালানোর সময় ঘাতক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৯/২০২৫ ৮:৩৭ এএম

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের উত্তরন আবাসিক এলাকায় এক মর্মান্তিক হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনা ঘটেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১২টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরন আবাসিক এলাকার বাসিন্দা বিমল চাকমা মদ্যপ অবস্থায় নেশাগ্রস্ত হয়ে তার বাসায় বেড়াতে আসা আত্মীয় রঞ্জন চাকমাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। পরে নিহতের স্ত্রীকে ধর্ষণ করে পালানোর চেষ্টা করে। এ সময় এলাকাবাসী বিমল চাকমাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানিয়েছে, নিহত রঞ্জন চাকমা বান্দরবানের বন্দুকভাঙ্গা দ্রীপাড় ছড়া গ্রামের বাসিন্দা। তিনি তিন দিন আগে আত্মীয়তার সূত্রে বিমল চাকমার বাসায় বেড়াতে আসেন। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘাতক বিমল চাকমা কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তরন আবাসিক এলাকার বাসিন্দা।

কক্সবাজার সদর থানা পুলিশ ঘাতককে হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com