1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

কামাল মেম্বার হত্যা একমাসেও গ্রেফতার নেই,থানা ঘেরাওয়ের হুশিয়ারী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০৭/২০২৫ ৪:৪৩ এএম

মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান, উখিয়া (কক্সবাজার)

উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কামাল উদ্দিন ওরফে কামাল মেম্বার হত্যা মামলার এক মাস পার হলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষুব্ধ এলাকাবাসী বুধবার (২৩ জুলাই) বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। ছেপটখালী সিকদার মার্কেটের সামনে আয়োজিত এ কর্মসূচিতে শত শত নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিক শাহজাহান, আব্দুল মোনাফ, আবু তাহের চৌধুরী, মোজাম্মেল হক, মৌলানা মোহাম্মদ করিম, মঞ্জুর আলম, রফিকুল হুদা, জামায়াত নেতা রিদুয়ান হক জিশান, মোস্তাক আহমদ, মৌলানা মোহাম্মদ ইসলাম ও নিহত কামাল মেম্বারের ছোট ভাই সাহাব উদ্দিন।
বক্তারা বলেন, প্রকাশ্যে নির্মমভাবে একজন ইউপি সদস্যকে হত্যার পর এক মাস পেরিয়ে গেলেও পুলিশ এখনো মূল আসামিদের ধরতে পারেনি। এতে প্রমাণ হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন—যদি দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার না করা হয়, তাহলে এলাকাবাসী উখিয়া থানা ঘেরাওসহ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, কামাল মেম্বারের জানাজায় কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উপস্থিত হয়ে খুনিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এলাকাবাসীর প্রশ্ন—তাহলে এই আশ্বাস কি ছিল শুধু রাজনৈতিক বক্তব্য?

এদিকে নিহত কামাল মেম্বারের পরিবার জানান, তাঁরা প্রতিনিয়ত ভয়ে দিন কাটাচ্ছেন। মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ �

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com