1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সরাসরি মাঠে বসেই ছেলের খেলা দেখতে আসছেন ভোজিনহার মা জামায়াতের সেই এমপির বাবা এখনও জীবিত যুবলীগের দেড় মিনিটের মিছিল, সীমানা নিয়ে দুই থানার ঠেলাঠেলি ‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি সংসদে কি বলেছি, তা বুঝতে পারছি না: জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কুখ্যাত ইয়াবা গডফাদার মনির বিজিবির জালে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/১০/২০২৫ ৫:৫৮ পিএম

কক্সবাজারের উখিয়ায় শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি ও কুখ্যাত ইয়াবা কারবারি মনির হোসেন ওরফে মনির (৩৮) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

 

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার বালুখালী রহমতের বিল এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটক মনির হোসেন পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকার জব্বর মুল্লুকের ছেলে।

 

বিজিবির সূত্রে জানা যায়, ইয়াবা পাচারের অর্থ ভাগাভাগির উদ্দেশ্যে মনির রহমতের বিল এলাকায় অবস্থান করছিলেন, এমন গোপন সংবাদে বালুখালী বিওপির একটি স্পেশাল দল অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও মনির শেষ পর্যন্ত ধরা পড়েন।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ইয়াবা পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক হত্যা, মাদক ওয়ারেন্ট রয়েছে। তিনি উখিয়া থানার বহুল আলোচিত শাহজাহান হত্যা মামলারও প্রধান আসামি।

 

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, “ইতিপূর্বে অনেক ইয়াবা চোরাকারবারী ধরা পড়লেও তারা অধিকাংশই বহনকারী বা মাঠপর্যায়ের সক্রিয় সদস্য। কিন্তু মনিরের মতো গডফাদাররা পর্দার আড়ালে থাকে। আমরা এসব গডফাদারদের চিহ্নিত করছি এবং তাদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।”

 

আটক মনির হোসেনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com