1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’

কুতুবদিয়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সাবেক এমপি আলমগীর ফরিদের গণসংযোগ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/১০/২০২৫ ৩:৩২ পিএম

বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও চলমান আন্দোলনকে বেগবান করতে কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মোহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদ কুতুবদিয়া উপজেলায় ব্যাপক গণসংযোগ করেছেন।

 

বুধবার দুপুর থেকে দিনব্যাপী তিনি উপজেলার বড়ঘোপ, লেমশীখালী, কৈয়ারবিল, দক্ষিণ ধূরুং ও উত্তর ধূরুং ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

 

গণসংযোগকালে সাবেক এমপি আলমগীর ফরিদ বলেন,বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল। জনগণের মুক্তির জন্য ঘোষিত ৩১ দফা কর্মসূচিই এই দেশকে সুশাসন, ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির পথে নিয়ে যাবে।

 

সাবেক এমপি আলমগীর ফরিদ আরও বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে জনগণের অধিকার পুনরুদ্ধারের পাশাপাশি দেশের প্রতিটি খাতে জবাবদিহিতা নিশ্চিত করবে। দুর্নীতি ও দলীয়করণমুক্ত প্রশাসন গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছৈয়দ মোহাম্মদ বশির, মোঃ রায়হানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

 

গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণ নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার বক্তব্যে সংহতি প্রকাশ করেন। অনেক এলাকায় তিনি দরিদ্র ও কর্মহীন মানুষের খোঁজখবরও নেন।

 

এদিকে কুতুবদিয়ায় তার এই গণসংযোগ বিএনপির তৃণমূল সংগঠনে নতুন প্রাণ সঞ্চার করেছে। দীর্ঘদিন পর উপজেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে একধরনের উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com