1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

খরগোশের ওভার কনফিডেন্সের কারণে কচ্ছপ জিতে গিয়েছিল : ডাকসু নির্বাচন প্রসঙ্গে জয়

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৯/২০২৫ ৭:২৯ এএম

ছোট ও বড় পর্দার বহুমুখী তারকা শাহরিয়ার নাজিম জয়। অভিনয় ছাড়াও নানা বিষয়ে তাকে সরব থাকতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মনের ভেতরে যে কথা থাকে সে কথা তিনি অকপটে মানুষের সামনে তুলে ধরেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। বিভিন্ন ইস্যুতে প্রায় প্রতিনিয়ত কথা বলতে দেখা যায় জয়কে।

এবার ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে ভিন্নধর্মী এক গল্পের প্রসঙ্গ তুলে আনলেন জয়। বুধবার (১০ সেপ্টেম্বর) ফেসবুক পোস্টে জয় বলেন, ‘কচ্ছপ এবং খরগোশ এর গল্পটা সবাই জানে। খরগোশ জানতো তার সাথে কচ্ছপ পারবেনা। তাই সে ওভার কনফিডেন্স হয়ে গিয়েছিল।

আর কচ্ছপ এই সুযোগ কাজে লাগিয়ে জিতে গিয়েছিল।’ যদিও জয় এই স্ট্যাটাসে ডাকসু নির্বাচনের কথা উল্লেখ করেননি, তবে অনুরাগীদের বুঝতে বাকী নেই তিনি কি বুঝিয়েছেন। মন্তব্যেও অনেককে দেখা গেছে সেই প্রসঙ্গে কথা বলতে। কেউ মন্তব্য করেছেন ,‘আপনি কি এটা ডাকসু নির্বাচনকে বুঝাইলেন।’

অবশ্য সেই মন্তব্যের উত্তর দিয়ে জয় বলেন, ‘না আমি নেপালে সরকার পতন কে বুঝাইছি।’ কেউ বা লিখেছেন, ‘ঠিক। ওভার কনফিডেন্স সব সময় দেখানো দেখানো উচিত নয়। এটা আমাদের বেলায়ও।’ কারো মন্তব্য, ‘তাই হয়েছে ভাই।’

এই পোস্টের কয়েক ঘণ্টা আগেও জয় আরেকটি পোস্ট করেছিলেন যেখানে তিনি লিখেছিলেন, ‘ছোটবেলা থেকে অংক কম বুঝতাম। অংক আসলেই কঠিন।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com