1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

চট্টগ্রাম বোয়ালখালীতে সেনাবাহিনী ও যৌথ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ৯:৪৯ এএম

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সেনাবাহিনী নেতৃত্বে যৌথ চিরুনি অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

রবিবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বোয়ালখালী থানার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠপুরা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযান শেষে সেনাবাহিনী জানায়, জলদস্যুদের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে ২টি শটগান ও ১৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্রগুলো কর্ণফুলী নদী ও আশপাশ এলাকায় সন্ত্রাস, মাদক চোরাচালান ও চাঁদাবাজির কাজে ব্যবহার করা হচ্ছিল।

 

এ সময় জলদস্যু চক্রের সদস্যরা পালিয়ে গেলেও তাদের আটকের জন্য সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com