1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার

চলতি মাসের মধ্যেই বিএনপির ২০০ আসনে একক প্রার্থীকে গ্রিন সিগনাল দেয়া হবে: সালাহউদ্দিন আহমদ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/১০/২০২৫ ১:৪৭ পিএম

চলতি মাসের মধ্যেই বিএনপির ২০০ আসনে একক প্রার্থীকে গ্রিন সিগনাল দেয়া হবে। যাতে তারা দলের হয়ে নির্বাচনী প্রস্তুতি নিতে পারে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) নিজ বাসায় এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনে অনেকগুলোতে বিএনপি সম্মত হয়েছিল। তবে ২০/১ উপ-ধারা অনুযায়ী জোটভুক্ত হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারতেন। এতে বিএনপি আশ্বস্ত ছিল কিন্তু যেভাবে আরপিও পাশ হলো, তাতে আকারে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না। ছোট দলের বড় নেতারা সুযোগ পাবেন না এমন হলে।

তিনি আরও বলেন, এই ধরনের আরপিও একতরফাভাবে কেনো পাশ করা হলো। বহুদলীয় সমৃদ্ধ সংসদ দেখতে চায় বিএনপি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুনঃবিবেচনা করার আহবান জানান তিনি। জানান, এতে আপত্তি জানিয়ে চিঠি দেবে তার দল।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com