1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

ছাত্রদলকে ছাত্রলীগ না হওয়ার অনুরোধ ফরহাদের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৯/২০২৫ ২:০২ পিএম

ছাত্রদলকে নিষিদ্ধ ছাত্রলীগের মতো না হওয়ার অনুরোধ জানিয়েছেন ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ।

মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।

এস এম ফরহাদ বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ শিক্ষকদের সঙ্গে যে ধরনের আচরণ করতো আজকে ছাত্রদলের ভাইয়েরা সেই ধরণের আচরণ করেছেন। এটা খুবই দুঃখজনক। শিক্ষকদের সঙ্গে সব সময়ই আমাদের ভালো ব্যবহার করতে হবে।

ছাত্রদল নাটক মঞ্চস্থ করতে গিয়ে ব্যর্থ হয়েছে। তারা আমাদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ করেছে কিন্তু তার কোনো প্রমাণ দিতে পারেনি। আমরা এটাই বলবো যে, তারা নাটক মঞ্চস্থ করতে পারেনি।

এস এম ফরহাদ বলেন, যে কেন্দ্রেই অভিযোগ উঠছে সেখানকার সিসিটিভি ক্যামেরা চেক করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা এই দাবি জানাচ্ছি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com