1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

ডাকসু নির্বাচন ঘিরে যুবদলের শোডাউন, নয়াপল্টনে অবস্থান কর্মসূচি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৯/২০২৫ ২:৩৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে রাজধানীতে উত্তেজনা বাড়ছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোডাউন মিছিল ও অবস্থান কর্মসূচি হয়।

সন্ধ্যা ৬টার দিকে নয়াপল্টন এলাকায় কয়েকশ যুবদলকর্মী মিছিল নিয়ে আসেন। মিছিলটি নাইটিঙ্গেল মোড় থেকে শুরু হয়ে ফকিরাপুল ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে স্লোগান ও বক্তব্যের মধ্য দিয়ে নেতারা সেখানে অবস্থান নেন।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার ও নূরে আলম সিদ্দিকীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com