1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

দলগুলোর আয়-ব্যয়ের হিসাব দেওয়ার সময় শেষ হচ্ছে আজ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩১/০৭/২০২৫ ৩:০৪ এএম

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব দেওয়ার সময় শেষ হচ্ছে আজ (বৃহস্পতিবার)। নিবন্ধিত দলগুলোর কাছে হিসাব চাইলেও আওয়ামী লীগের কাছে আয়-ব্যয়ের হিসাব চায়নি ইসি।

ইসি জানায়, এখন পর্যন্ত বিএনপি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদসহ বেশ কয়েকটি দল পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। তবে বেশিরভাগ ইসলামি দলসহ অনেক দল এখনো আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি। তবে কোনো দল আবেদন করলে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় বাড়াতে পারে ইসি।

এর আগে, গত ৭ জুলাই ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি জানিয়েছিলেন। সচিব ওই সময় জানান, নিবন্ধিত দলগুলোকে আয়-বয়ের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে চিঠি দেওয়া হয়নি।

রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল ৫১টি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com