1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

দুই টিকিট ইজারাদারসহ ৭শ জনের বিরুদ্ধে ক্রীড়া কর্মকর্তার মামলা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৯/২০২৫ ৮:৩৬ এএম

কক্সবাজার জেলা প্রশাসক গোল্ড কাপের ফাইনাল খেলায় উত্তেজিত দর্শকদের হামলা ভাঙচুরের ঘটনায় টিকিট এর দুই ইজারদারকে আসামী করে মামলা হয়েছে।

দুই ইজারাদার হলেন, মোহাম্মদ ইব্রাহিম বাবু ও শাফায়েত মুন্না। তারা দু’জনেই সাবেক ফুটবলার।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দীন বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে ৭শ জনের নাম উল্লেখ করে ওই মামলাটি দায়ের করেন।

শনিবার রাতে মামলাটি করেন বলে জানান ওসি।

মামলার বাদী ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দীন এজাহারের বরাত দিয়ে টিটিএনকে বলেন, মূলত ইজারাদাররা অতিরিক্ত লাভ, লোভ ও দুরভিসন্ধির কারণে গ্যালারীর ধারণ ক্ষমতার তিন চারগুণ টিকিট বেশি দামে বিক্রি করে। যার কারণে ইজারাদার ও তাদের সহযোগীদের প্রত্যক্ষ মদদে-অব্যবস্থপনায় বীরশ্রেষ্ট মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামের মতো রাষ্ট্রীয় স্থাপনায় বেআইনী জনতাবদ্ধে জনমনে আতংক ও ত্রাস সৃষ্টি করে।

ক্রীড়া কর্মকর্তা এজাহারে উল্লেখ করেন, দুই ইজারাদারসহ অজ্ঞাতনামা ৫০০-৭০০ জন দুষ্কৃতিকারী দাঙ্গা হাঙ্গামা করে সরকারী কর্মকর্তা কর্মচারীদের কাজে বাধা প্রদান, সরকারী কর্মচারীদের উপর আক্রমন করে গুরুতর জখম, অগ্নিসংযোগ, ভাংচুর সহ ক্ষতিসাধন করে।

আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধন আইন ২০১৯ আইনে এই মামলা করার কথা জানিয়েছেন ওসি ইলিয়াস খান।

মামলার সাক্ষি করা হয়েছে জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সাত সদস্যকে।

গত শুক্রবার কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে রামু ও উখিয়া উপজেলার মধ্যকার ফাইনাল খেলা ঘিরে অতিরিক্ত দর্শক সমাগম ঘিরে এই হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। খেলা স্থগিতের পাশাপাশি সেদিন ইউএনও, পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com