1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে সাত দেশের রেফারি টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার কলাতলীতে অজ্ঞাত মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টায় পুলিশ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৭৫ কার্টন অবৈধ বার্মিজ সিগারেট উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/০৭/২০২৫ ১২:৩৯ পিএম

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

কক্সবাজারের নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির বিশেষ অভিযানে মালিকবিহীন ৭৫ কার্টন বার্মিজ ORIS সিগারেট উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (৫ জুলাই ২০২৫) আনুমানিক সকাল ৯টা ১০ মিনিটে, ১১ বিজিবির বিজিডিও-৩১৬ সহকারী পরিচালক মোঃ আল আমিন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন সদর থেকে উত্তর দিকে প্রায় ৩ কিলোমিটার দূরে রামু থানার গর্জনিয়া ইউনিয়নের বাঘঘোনা এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ অবৈধ সিগারেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সিগারেট বর্তমানে ব্যাটালিয়ন সদরের হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com