1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

নাইক্ষ্যংছড়ি সীমান্তে চিকিৎসা সেবা, শিক্ষাসামগ্রী বিতরণ ও সচেতনতামূলক সভা করল বিজিবি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ১১:৪৫ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থানীয়দের জন্য চিকিৎসা সেবা, শিক্ষাসামগ্রী বিতরণ এবং সচেতনতামূলক সভার আয়োজন করেছে ১১ বিজিবি।

বুধবার সকালে ১১ বিজিবির দোছড়ি বিওপি কর্তৃক আয়োজিত এ মানবিক কার্যক্রমে শতাধিক মানুষ উপকৃত হন। শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, খাতা ও কলম বিতরণ করা হয়। পাশাপাশি ২০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয় এবং প্রায় ৩৫০ জন শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কায়েস বলেন, “বিজিবির সদস্যরা সীমান্ত রক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালন করছে। বিশেষ করে রোহিঙ্গা অনুপ্রবেশ, চোরাচালান রোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কঠোর অবস্থানে আছি।”

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে স্থানীয়রা আহত হচ্ছেন। এসব মাইন বসিয়েছে মিয়ানমারের সশস্ত্র একটি বাহিনী। তিনি সীমান্তবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান এবং বাংলাদেশি নাগরিকদের সীমান্ত অতিক্রম না করার নির্দেশ দেন।

এ সময় উপ-অধিনায়ক মেজর আশিক ইকবালসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মানবিক কার্যক্রমের প্রশংসা করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com