1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে: জামায়াত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০৮/২০২৫ ৮:২১ এএম
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের

জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে বলে দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনকে ইতিবাচক হিসেবে দেখছে সংগঠনটি।

বুধবার (৬ আগস্ট) জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের। দলটির মগবাজার আল ফালাহ মিলনায়তনে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রকে সংবিধানে আইনের ভিত্তি দিতে হবে এবং সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে।

তাহের বলেন, বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে। যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতেন, এটা ভালো হত।

জামায়াতের এই নেতা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনকে ইতিবাচকভাবে দেখছে জামায়াত। জামায়াত আমির আগেই বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে রমজানের আগে হতে হবে। প্রধান উপদেষ্টা সেই একইভাবে ঘোষণা দিয়েছেন। এটা ইতিবাচক। প্রধান উপদেষ্টারও কমিটমেন্ট।

পিআরপদ্ধতিতে অনড় কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মনে করি, পিআর পদ্ধতি সুষ্ঠু নির্বাচনের জন্য মাইলফলক। ৫৪ বছরের আগের ট্র‍্যাডিশনাল নির্বাচন দেশের জন্য উপযোগী নয়। রাতে ভোটকেন্দ্র দখল এগুলো আগের ঐতিহ্য।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com