1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে সরকার : গোলাম পরওয়ার মেরিন ড্রাইভ সড়কে ট্রাকের ধাক্কায় পর্যটক নিহত বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ভারতকে নরকের সঙ্গে তুলনা দিলেন ট্রাম্প মিনি ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ৩ ঢাকার বিদ্যুৎ যাবে গ্রামে, ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর উখিয়ায় একাধিক মামলার পলাতক আসামি টিটু পুলিশের জালে সাধারণ মানুষের কষ্টের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে সংসদকেও এই লোডশেডিংয়ের আওতায় রাখা উচিত ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ওসমান হাদির জবানবন্দি গ্রহণ করলেন ট্রাইব্যুনাল উখিয়ায় অবৈধভাবে পাহাড় কর্তন ও বালু উত্তোলন: ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যখ্যা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/১০/২০২৫ ৮:০১ পিএম

সম্প্রতি কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক মাধ্যমে “উখিয়ায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের মহোৎসব” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে আমাকে জড়িয়ে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

 

প্রকাশিত সংবাদে উল্লেখিত বালুর ছবিগুলো আসলে প্রায় দুই মাস আগে তৎকালীন এসিল্যান্ড মহোদয় এসে জব্দ করেছিলেন। পরবর্তীতে নিলাম (অপশন) আহ্বান করা হয় এবং স্থানীয় মনখালী এলাকার আবুল কালাম নামের একজন ব্যক্তি ৭ লক্ষ ৫০ হাজার টাকায় সেই বালুগুলো ক্রয় করেন। সংবাদে ব্যবহৃত ছবিগুলো সেই সময়কার পুরোনো ছবি।

 

উক্ত ঘটনার পর থেকে আমি কোনো ধরনের বালু উত্তোলনের সঙ্গে জড়িত নই।
গত শুক্রবারে যে ড্রেজার মেশিন ও ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে, তা আমার বাড়ির উত্তর পাশের নতুন একটি পয়েন্টে পাওয়া গেছে, যা আমার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়।

 

আমার মানহানি ও সামাজিক সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার নাম জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে।
আমি উক্ত সংবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে বিষয়টি সত্যতা যাচাই করে সংশোধনী সংবাদ প্রকাশের আহ্বান জানাচ্ছি।

 

সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি, আপনারা সরজমিনে এসে তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

 

প্রতিবাদকারী-

মুহাম্মদ নুরুল ইসলাম,

চেপটখালী, জালিয়াপালং, উখিয়া, কক্সবাজার।

তারিখ:- ২১/১০/২০২৫ ইং

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com