1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে কৌশলে ডলার হাতিয়ে নিতেন তিনি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০৯/২০২৫ ১১:৪২ এএম

ডলার প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎকারী চক্রের মূল হোতা আদিব ফয়েজকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আদিব ফয়েজ দেশে অবস্থান করেও যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে অভিনব কৌশলে ডলার হাতিয়ে নিতেন। পাশাপাশি দেশের ভেতরেও বহু মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ উঠেছে।

প্রতারণার পর রমনা থানায় মামলা রুজু হয়। মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ। তদন্ত চলাকালে মূল আসামি আদিব ফয়েজকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

প্রতারণা চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com