1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

বিএনপি ক্ষমতায় গেলে চাঁদাবাজি-দুঃশাসনমুক্ত দেশ গড়বে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/১০/২০২৫ ৪:১৮ এএম

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এম. কফিল উদ্দিন আহমেদ জানিয়েছেন, বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে চাঁদাবাজি, ইভটিজিং ও দুঃশাসনমুক্ত একটি সুন্দর, সুশাসনভিত্তিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি জবাবদিহিমূলক ও জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর দক্ষিণখানের মধ্যপাড়া ফায়দাবাদ এলাকায় বিএনপির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠক এবং ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

কফিল উদ্দিন আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি হচ্ছে জনগণের মুক্তি ও পরিবর্তনের অঙ্গীকার। সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন। বিএনপি নেতা আলম মাস্টারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- দক্ষিণখান থানা শ্রমিক দলের সাবেক সভাপতি সুলতান মাহমুদ, থানা মহিলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসিনা আক্তার, উত্তরা-পূর্ব থানার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ মাস্টার, পূর্ব থানার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী ইমরান, যুগ্ম আহ্বায়ক ইফরান এবং বিমানবন্দর থানা ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উঠান বৈঠক শেষে স্থানীয় জনগণের মাঝে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com