1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

বিনামূল্যে দেড় লাখ লেবুর চারা পাবেন শিক্ষার্থীরা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৮/২০২৫ ৫:১৭ এএম

দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক বিনালেবু-১ চারা বিনামূল্যে বিতরণ করা হবে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এই চারা উৎপাদন করছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেশব্যাপী এ চারা সরবরাহ করবে। জুলাই বিপ্লব ও তারুণ্য উৎসবকে কেন্দ্র করে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এরই অংশ হিসেবে বিনা উপকেন্দ্র, কুমিল্লার উদ্যোগে প্রায় ৩০ হাজার বিনালেবু-১ এর গুটি কলম তৈরির কাজ চলছে।

বিনা উপকেন্দ্র কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান রনি বলেন, লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টি অক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও হজম ক্ষমতা উন্নত এবং ওজন কমাতে সাহায্য করে।

তিনি আরও বলেন, বিনা উদ্ভাবিত বিনালেবু-১ একটি বীজবিহীন লেবুর জাত। জাতটি সারা বছর ফলন দেয়। ফল ডিম্বাকার, ফলের অগ্রভাগ সূচালো এবং ফল সুগন্ধিযুক্ত। পরিপক্ব অবস্থায় কিছু ফলে ২-৩টি বীজ থাকতে পারে, অধিকাংশ ফলই বীজ শূন্য থাকে। প্রতিটি ফলের ওজন ৯০-১৫০ গ্রাম। ফলের চারা রোপণের সময় হতে ১০-১১ মাসের মধ্যে প্রথম ফলন পাওয়া যায়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com