1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের

মধ্যরাতে খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৮/২০২৫ ৯:৫১ পিএম

 

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করে বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হয়েছে। যা প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে।

সোমবার (৪ আগস্ট) দিনগত রাত ১২ টা ৫ মিনিট হতে পানি ছাড়া হয়েছে বলে নিশ্চিত করেছেন, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, বর্তমানে হ্রদে পানি আছে ১০৮ দশমিক ০৫ ফুট মিনস সি লেভেল। রাতের মধ্যেই কাপ্তাই হ্রদে পানির চাপ বেড়ে যাওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করে ছাড়া হচ্ছে কাপ্তাই হ্রদের পানি। তবে ভাটি অঞ্চলের মানুষের আতংকিত না হবার জন্য পরামর্শ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ০৯ টায় ১৬ জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দিয়ে সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি ছাড়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিলো।

এর আগে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদ সীমার কাছাকাছি হওয়ায় উজান এবং ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণের জন্য সোমবার (০৪ আগস্ট) বিকেল ৩টায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দিয়ে নয় হাজার কিউসেক পানি নিষ্কাশিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিলো। তবে আজ তাৎক্ষণিক সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়।

বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা বলেন, হ্রদে পানি বাড়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কেন্দ্রের পাঁচটি ইউনিটই সচল রয়েছে।

তার মধ্যে ১ ও ২ নম্বর ইউনিটে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে মোট ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৪৭ মেগাওয়াট, ৪ ও ৫ নম্বর ইউনিটে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে মোট ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

পাঁচটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের কারণে প্রতিদিন ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।

পানি বিদ্যুৎ কেন্দ্রটি থেকে ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com