1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

মরিচ্যা চেকপোস্টে ১ লাখ ২৪ হাজার ইয়াবা উদ্ধার, পাচারকারী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৯/২০২৫ ১:৩৭ পিএম

কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসময় ১২৪,০০০ (এক লক্ষ চব্বিশ হাজার) পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে আটক করে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭২ লাখ টাকা।

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় রামু ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালালে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়।

 

অভিযানে আটক হওয়া আসামির নাম উমর রাহিন আরফাত (২৬), পিতা মৃত সেলিম, গ্রাম পূর্ব ষোল শহর, থানা চাঁন্দগাঁও, জেলা চট্টগ্রাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবার বিষয়ে অস্বীকার করলেও পরে সহযোগীদের নাম প্রকাশ করেন।

 

তার দেওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজার সদর উপজেলার বাজারঘাটা এলাকার মো. রশিদ (৪০), পিতা অলি আহম্মদ—এই চোরাচালান চক্রের সাথে জড়িত।

 

বিজিবি জানিয়েছে, আটক আসামি ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com