1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

মাওলানা মুহিব উল্লাহ ছিলেন দক্ষ ও জ্ঞানী আলেম- স্মরণসভায় বক্তারা

✍️ ইমরান আল মাহমুদ •

প্রকাশিত: ২১/০৮/২০২৫ ৬:০৫ পিএম

উখিয়া উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহিব উল্লাহর ইছালে সওয়াব উপলক্ষ্যে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার(২১ আগস্ট) সকাল ১০টায় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রহমত উল্লাহর সভাপতিত্বে কুরআন তেলাওয়াতের মাধ্যমে স্মরণসভা ও দোয়া মাহফিল শুরু হয়। এসময় মাদ্রাসার গভার্ণিং বডি’র সদস্যবৃন্দ শিক্ষক, শিক্ষার্থী ও গণমান্য ব্যক্তিবর্গরা মরহুম মাওলানা মুহিব উল্লাহর স্মৃতিচারণ করেন।

 

একইদিন দুপুরে স্মরণসভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) যারীন তাসনিম তাসিন,  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, একাডেমিক সুপারভাইজার মো.বদরুল আলম। এসময় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ অনেকে উপস্থিত ছিলেন।

 

মাদ্রাসার শিক্ষক আমান উল্লাহ কাজল ও আবু বক্করের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা বলেন,” মাওলানা মুহিব উল্লাহ ছিলেন দক্ষ ও জ্ঞানী আলেম। উনার মধ্যে কখনো লোভ দেখা যায়নি। হাদীসের পরিশুদ্ধ বিশ্লেষণ ও ব্যাখ্যা দিয়ে শিক্ষার্থী সহ সকলকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন। আমাদের জন্য রেখে যাওয়া স্মৃতি ও উনার চলার পথকে অনুসরণ করে নিজেদের গড়ে তুলতে হবে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com