1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা

মা’কে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক রহমান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/১২/২০২৫ ১:০৯ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার (২৯ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমান রাত ১০টা ১০ মিনিটে হাসপাতালে প্রবেশ করেন। তিনি দীর্ঘ সময় মায়ের পাশে অবস্থানের পর রাত ২টার দিকে হাসপাতাল ত্যাগ করে বাসার উদ্দেশ্যে রওনা হন।

 

এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাত ১০টা ২০ মিনিটে এভারকেয়ারে যান এবং দুই ঘণ্টা পর বের হন বলে জানান শায়রুল। এছাড়া তারেক রহমানের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনরাও হাসপাতালে উপস্থিত ছিলেন।

 

রাত ২টার পর হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের কার্যক্রম এবং পরিবারের সদস্যদের উপস্থিতির বিষয়টি তুলে ধরেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন জানিয়ে তিনি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com