1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

মায়ানমার পাচারের সময় খাদ্যসামগ্রী ও বস্ত্রসহ ৭ পাচারকারী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ১০:৪৬ এএম

চট্টগ্রামের পতেঙ্গায় মায়ানমারগামী পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে খাদ্য সামগ্রী ও বস্ত্রসহ ৭ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

 

শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা ও পুলিশ যৌথভাবে কর্ণফুলী চ্যানেলের কয়লা ডিপো পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় একটি সন্দেহজনক কার্গো বোট তল্লাশি করে প্রায় ৫১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়।

এর মধ্যে রয়েছে—৬২০ বস্তা ডাল, ১০ বস্তা আদা, ৪৮০ পিস লুঙ্গি ও ৪০০ পিস শাড়ি।

 

তিনি আরও জানান, পণ্যগুলো শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের চেষ্টা করা হচ্ছিল।

 

এসময় পাচার কাজে ব্যবহৃত কার্গো বোটসহ ৭ জন পাচারকারীকে আটক করা হয়।

 

জব্দকৃত মালামাল, আটককৃত বোট ও পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com