1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়া উপজেলা বিএনপির ৮ ইউনিয়নের কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর কক্সবাজারে হেরোইন-আইসসহ আন্তঃজেলা মাদকচক্রের হোতা গ্রেপ্তার মহানগর থেকে বাইরে পাঠানো হবে অটোরিকশা: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে সিএনজির আসনের নিচে লুকানো ৮ হাজার ইয়াবাসহ আটক ১ ঈদগাঁওয়ে ৮০০ টাকার পাওনা নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত সেন্টমার্টিন সংলগ্ন সাগরে ১,৭০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ২০ ৩৮ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের যুবক কক্সবাজার আলীর জাহালে আটক রোহিঙ্গাদের ভুলে গেলে সংকট আরও গভীর হবে: ইউএনএইচসিআর

মালদ্বীপে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০৯/২০২৫ ৪:৩৬ এএম

মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানী মালের একটি হলরুমে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে মালদ্বীপ বিএনপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। যৌথ সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি এমরান হোসেন তালুকদার ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।

 

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন ও সিনিয়র সহ-সভাপতি মো. নেহের মিয়া রানা।

 

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশিত হয়।

বক্তব্যে প্রধান অতিথি আনোয়ার হোসেন খোকন বিএনপির গৌরবোজ্জ্বল ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা এবং প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত করতে প্রবাসীদের ঐক্যবদ্ধ ও প্রভাবশালী ভূমিকা রাখতে হবে।

 

সভাপতি খলিলুর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি গণমানুষের দল হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং দেশের সংকটকালে জনগণের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে।

 

আলোচনা সভা শেষে কেক কাটা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com